আসছে নতুন হলিউড মুভি দি অ্যাডাম প্রোজেক্ট - গ্লোব নিউজ বিডি

স্বনামধন্য পরিচালক শন লেভি বানাচ্ছেন টাইম ট্রাভেল বিষয়ক এই বৈজ্ঞানিক কল্পকাহিনীটি। এতে অভিনয় করছেন রায়ান রেনল্ডস, জেনিফার গার্নার, জো সালডানা, মার্ক রুফালো, ক্যাথেরিন কিনার, ওয়াকার স্কবেল সহ আরো অনেকে।
দি অ্যাডাম প্রোজেক্ট মুভির দৃশ্য
পরিচালক শন লেভি জানান, এ সিনেমায় দেখা যাবে রায়ান রেনল্ডস টাইম মেশিনের সহায়তায় অতীতে ফিরে যাবে এবং নিজের কিশোর অবস্থার সঙ্গে বন্ধুত্ব করবে। সে তার বর্তমান অভিজ্ঞতা দ্বারা অতীতের কিশোরটিকে উপদেশ দেবে এবং অনুপ্রাণিত করবে। শন লেভি আরো জানান, এটি হবে একটি অ্যাকশন ও অ্যাডভেঞ্চার ঘরানার মুভি।
দি অ্যাডাম প্রোজেক্ট সিনেমার দৃশ্য
জানা যায়, অত্যান্ত ব্যায়বহুল এ সিনেমাটির বর্তমানে শ্যূটিং চলছে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ভ্যানকাউভার, ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্য এবং কানাডায় সিনেমাটির বেশকিছু দৃশ্য ধারণ করা হয়েছে। বাকী দৃশ্যের শ্যূটিং এবং পোষ্ট প্রোডাকশন শেষে সিনেমাটি আগামী ২০২২ সালের শুরুর দিকে মুক্তি দেয়া হবে।


মন্তব্যসমূহ