শরৎকালে হিমালয় ভ্রমণের ধুম পড়েছে টলিউডে - গ্লোব নিউজ বিডি

স্বনামধন্য পরিচালক বিরসা দাসগুপ্ত বর্তমানে রয়েছেন নেপাল আর ভুটানের মাঝামাঝি অবস্থিত ভারতের সিক্কিম এলাকায়। অঞ্চলটি একেবারে হিমালয়ের পাদদেশে অবস্থিত।
বিরসা দাশগুপ্তের সিক্কিম ভ্রমণ
আজ তিনি একটি ঝুলন্ত ব্রিজের উপর দাড়ানো অবস্থায় ছবি তুলে টুইটারে আপলোড করেন। তিনি লেখেন, "রেলি নদীর উপরে এই ব্রিজটি ১৯১৩ সাল থেকে ঝুলছে। পশ্চিমবঙ্গের সৌন্দর্য সত্যিই অতুলনীয়।"
তাকদা এলাকার কুয়াশায় বিরসা দাশগুপ্ত

অন্য একটি ছবিতে তাকে দেখা যায় কুয়াশাচ্ছন্ন পাহাড়ী জঙ্গলে দাড়িয়ে থাকতে। এটির ক্যাপশনে তিনি লেখেন, "তাকদা এলাকায় আছি। তাকদা নামের এই এলাকাটিকে বলা হয় কুয়াশার চাদর।"
ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইমতিয়াজ আলী
অপরদিকে চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত হিমালয় ভ্রমণে যাওয়াকালে চন্ডীগড় বিমানবন্দরে মুখোমুখি হয়ে পড়েন স্বনামধন্য পরিচালক ইমতিয়াজ আলীর। তার সাথে একটি ছবি আপলোড দিয়ে ঋতুপর্ণা লেখেন, "হিমাচলের দিনপঞ্জী, জাব উই মেট সিনেমার পরিচালক ইমতিয়াজ আলীর সাথে মিট হয়ে গেলো। তিনি আমার অভিনীত ২০১৪ সালের মুভি তিনকাহন পরিবেশনায় সহায়তা করেছিলেন। এটি পরিচালনা করেন বৌদ্ধায়ন মূখার্জীহঠাৎ এভাবে দেখা হওয়ায় আমরা দুজনেই খুব অবাক হয়েছি।"

মন্তব্যসমূহ