যুক্তরাষ্ট্রে দেখা পাওয়া গেলো হুবাহু রকের মতো দেখতে একটি পুলিশ - গ্লোব নিউজ বিডি

ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার আলাবামা অঙ্গরাজ্যের মর্গান কাউন্টি থানায় কর্মরত ঐ পুলিশ সদস্যটি দেখতে হুবাহু দি রক হিসেবে পরিচিত রেসলার ডোয়েন জনসনের মতো দেখতে। গতকাল রক তার টুইটার অ্যাকাউন্টে এরিক ফিল্ডস নামের ঐ পুলিশ সদস্যের ছবি শেয়ার করেন।
এরিক ফিল্ডস ও ডোয়েন জনসন
এসময় ডোয়েন জনসন লেখেন, "বাপরে বাপ! বাম পাশের লোকটি দেখি আমার চাইতেও স্মার্ট! ভালো থেকো ভাই, আর তোমাকে জনসেবার জন্য ধন্যবাদ। কোনো একদিন আমরা একসাথে বসে চা খাবো। আর আমি তোমার কাছ থেকে রকের মতো চেহারা নিয়ে বেঁচে থাকার গল্প শুনবো। কারণ আমি জানি, আমার মতো চেহারা নিশ্চয়ই তোমাকে অনেক গল্প উপহার দিয়েছে।"
ডোয়েন জনসন
জানা যায়, সম্প্রতি এই রেসলার মার্ভেল পিকচার্স এর বানানো জাঙ্গল ক্রুজ নামের একটি অ্যাডভেঞ্চার মুভিতে অভিনয় করেছেন। ছবিটি মুক্তির পর বর্তমানে তার হাতে রয়েছে আরো বেশ কয়েকটি হলিউড মুভির স্ক্রীপ্ট।

মন্তব্যসমূহ