বৃষ্টির মধ্যেও বিনিসুতোয় দেখতে দর্শকের উপচেপড়া ভীড় - গ্লোব নিউজ বিডি

আজ কোলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু রোডে অবস্থিত পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র নন্দনে অতনু ঘোষ পরিচালিত বিনিসুতোয় সিনেমাটি প্রদর্শিত হয়। জয়া আহসান ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত এ সিনেমাটি দেখতে প্রচুর ভীড় করে দর্শকরা।

নন্দনে বিনিসুতোয় দেখতে দর্শকের ভীড়
জয়া আজ তার ফেসবুক পেজে দর্শকের কয়েকটি ছবি আপলোড করেন। তিনি লেখেন, "এগুলো বিকেল বেলার ছবি। আজ কোনো ছুটির দিন নয়। এমনকি আকাশটাও মেঘলা, প্রায়ই বৃষ্টি হচ্ছে। তা সত্বেও একটা বাংলা ছবি দেখার জন্য কোলকাতার দর্শকেরা হুমড়ি খেয়ে পড়েছেন। দর্শকের প্রতি সত্যিই আমি কৃতজ্ঞ।"
নন্দনে বিনিসুতোয় দেখতে আসা দর্শকের লাইন
জানা যায়, এই সিনেমার গল্পে কাজল ও শ্রাবণী নামের দুটি চরিত্র একটি রিয়েলিটি গেম শোতে এসে একে অন্যের সাথে পরিচিত হয়। সেখানে তারা পরস্পরকে দুইটি ভিন্ন গল্প শোনায়।

মন্তব্যসমূহ