লাদাখের পাহাড়ে দৃশ্যায়ন হলো বেল বটমের - গ্লোব নিউজ বিডি
সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত গোয়েন্দা কল্পকাহিনী ভিত্তিক এ ছবিটি। সিনেমা মুক্তি পাওয়ার বিষয়টি নতুন কিছু নয়, তবে যে বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে তা হলো ভূপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার উপরে এর দৃশ্যায়ন।এ প্রসঙ্গে আজ অক্ষয় কুমার টুইটারে লেখেন, "গর্বে আমার বুক ফুলে উঠেছে। আমার অভিনীত বেল বটম মুভিটি আজ পৃথিবীর সর্বোচ্চ বহনযোগ্য সিনেমাহলে দেখানো হয়েছে। এটি লাদাখের লেহ নামক পাহাড়ী এলাকায় অবস্থিত এবং এটি সমতল ভূমি থেকে এগারো হাজার পাঁচশো বাষট্টি ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে। এটি মাইনাস আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও দর্শককে সিনেমা দেখানোর উপযুক্ত করে বানানো হয়েছে। কী বিস্ময়কর উৎসর্গ!"জানা যায়, রণজিত তিওয়ারী পরিচালিত বেল বটম মুভিটি চলতি মাসের ১৯ তারিখ মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, লারা দত্ত, হুমা কোরেশী, বাণী কাপূর সহ আরো অনেকে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!