টলিউডে শেষ হলো লষ্ট সিনেমার শ্যূটিং - গ্লোব নিউজ বিডি
সিনেমাটির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী গতকাল এক টুইটার পোষ্টে ইউনিটের একটি গ্রুপ ছবি শেয়ারের মাধ্যমে সিনেমাটির শ্যূটিং সমাপ্তি ঘোষণা করেন।অনিরুদ্ধ লেখেন, "এবং এবার তল্পিতল্পা গুটিয়ে ঘরে ফেরার পালা। লষ্টের শ্যূটিং করার অভিজ্ঞতাটা একটা বিস্ফোরণের মতো ছিলো। তবে আমরা উত্তেজিতভাবে ঘোষণা করছি যে, শীগগীরই সত্যিকারের কিছু রোমহর্ষক অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছেন আপনারাও।"পরিচালক আরো জানান, কয়েকদিন আগে ইয়ামি গৌতম ধরকে তার অংশের শ্যূটিং শেষে বিদায় দেয়া হয়েছে। এছাড়া শুরু থেকেই সাথে ছিলেন কিশোর অরোরা, স্যাম ফার্নান্দেজ, ইন্দ্রানী মূখার্জী, ঋতেশ সাহা, শান্তনু মৈত্র, স্বানন্দ কিরকিরে, শ্যামল সেনগুপ্ত, অভীক মুখোপাধ্যায় সহ আরো অনেকে। জানা যায়, পোষ্ট প্রোডাকশন শেষে শীগগীরই সিনেমাটি মুক্তি দেয়া হবে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!