নিউইয়র্কে প্রিয়াঙ্কা চোপড়ার রেস্তোরায় খেলেন অনুপম খের - গ্লোব নিউজ বিডি
মাস চারেক আগে নিউইয়র্কে সোনা নামের এই রেস্তোরাটি উদ্বোধন করেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। বয়সে ১১ বছরের ছোট প্রিয়াঙ্কার স্বামী নিকোলাস জেরী জোনাসও তাকে যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্রে এই রেস্তোরা স্থাপনে সহায়তা করেন।
প্রিয়াঙ্কা রেস্তোরাটি সম্পর্কে বলেন, "সোনা হলো এক টুকরো ভারত। যেখানে আবহমান কালের ভারতকে দেখতে পাওয়া যাবে, তার স্বাদ পাওয়া যাবে। যেরকম ভারতে আমি বেড়ে উঠেছি।"জানা যায়, সোনা রেস্তোরাটিকে এর নামের সাথে মিল রেখে সোনালী রঙ্গে সুসজ্জিত করা হয়েছে। এর খাদ্যতালিকা থেকে শুরু করে আসবাবপত্র সবকিছুতেই একটা ভারতীয় ফ্লেভার রাখার চেষ্টা করা হয়েছে।গতকাল অনুপম খের সোনাতে খেয়ে টুইটারে লেখেন, "প্রিয়তমা প্রিয়াঙ্কা, তোমার রেস্তোরা সোনায় রাতের খাবার খেয়ে আমি সত্যিই পরিতৃপ্ত। সবকিছুই ছিলো অসাধারণ। খাদ্যের গুণগত মান, নিরিবিলি পরিবেশ, কর্মচারীদের সুন্দর ব্যাবহার সবই প্রশংসনীয়। তুমি বহির্বিশ্বে ভারতীয়দের গর্বিত হওয়ার আরো একটি সুযোগ করে দিয়েছো। চালিয়ে যাও, তুমি সবার সেরা। তোমার জয় হোক!"


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!