টলিউডে মিথিলার দ্বিতীয় ছবি এ রিভার ইন হেভেন - গ্লোব নিউজ বিডি
সম্প্রতি মায়া সিনেমায় সন্ন্যাসীনি টাইপের একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে টলিউডে অভিষিক্ত হয়েছেন সৃজিতের বর্তমান বউ এবং তাহসানের সাবেক বউ মিথিলা। এবারে তিনি দ্বিতীয় ছবির জন্য জুটি বাঁধলেন রিঙ্গো ব্যানার্জীর সাথে।আজ মিথিলা টুইটারের মাধ্যমে এ ছবিটির ব্যাপারে জানান। রিঙ্গো ব্যানার্জীর রচনা ও পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন চন্দ্রায়ি ঘোষ, মিথিলা, অমৃতা চট্টোপাধ্যায়, দেবশংকর হালদার, শ্রমণা চক্রবর্তী, সুজয় প্রসাদ চক্রবর্তী, তানিষ্ঠা বিশ্বাস সহ আরো অনেকে। মিথিলা বলেন, "আমি এ সিনেমাটি স্বাক্ষর করেছি দুটি কারণে। প্রথমতঃ এর গল্প, দ্বিতীয়তঃ এ গল্পে আমার চরিত্র। এটা একটা অসাধারণ গল্প যেখানে জীবনের চারটি ধারা এসে একটি নদীর জলে মিলেমিশে একাকার হয়ে যায়।"জানা যায়, রিঙ্গো ব্যানার্জী দীর্ঘ চৌদ্দ বছর বিজ্ঞাপন নির্মাণে কাজ করার পর সিনেমা বানানো শুরু করেন। তিনিই প্রথম পূর্ব ভারতে ডিজিটাল সিনেমার প্রচলন করেন। তার বানানো মেসি, সেনাপতি, নীল রাজার দেশে সহ বেশ কয়েকটি সিনেমা ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!