আমেরিকায় যতীন পন্ডিতের সাথে শানের সাক্ষাত - গ্লোব নিউজ বিডি
মাসখানেক হবে সপরিবারে আমেরিকায় রয়েছেন কণ্ঠশিল্পী শান। কোভিড পরিস্থিতিতে সরাসরি ভারত থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকলেও সার্বিয়া ঘুরে ঠিকই পৌছে গেছেন তিনি। বিভিন্ন অঙ্গরাজ্যে ঘুরে এবারে তারা গেছেন ক্যালিফোর্নিয়ায়। সেখানে স্বনামধন্য সংগীত পরিচালক যতীন পন্ডিতের বাসায় গিয়ে দেখা করেন তারা।শান আজ ফেসবুকে লেখেন, "যতীন সাহেব ও তার পরিবারের সাথে চমৎকার সময় কাটালাম। সুস্বাদু খাবার দাবার, অনেক হাসি তামাশা আর মজা করলাম। আমার খুব ভালো লেগেছে। যতীনদার ছেলে রাহুল যতীন এই সেলফিটি তুলেছে।"এছাড়া শান আজ তার পরিবার নিয়ে ক্যালিফোর্নিয়ার হলিউড এলাকাতেও ঘুরতে যান। তিনি আজ এই ছবিটি শেয়ার করে লেখেন, "বলুন তো আমরা কোথায় বেড়াতে গেছি? যারা বুঝতে পারছেন না, তাদের জন্য বলছি, নীল আকাশ যেখানে পাহাড়কে ছুয়েছে সেখানে তাকান।"জানা যায়, যতীন পন্ডিত ও তার ছোটভাই ললিত পন্ডিত একসাথে নব্বইয়ের দশকে বলিউডের সবচে জনপ্রিয় গানগুলোর সুর করেছেন। তাদেরকে একযোগে বলা হয় যতীন-ললিত যুগল। তারা দুভাই একসাথে জো জিতা ওহি সিকান্দার, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হে, কাভি খুশী কাভি গাম সহ বেশকিছু জনপ্রিয় সিনেমার গান করেন। তবে ২০০০ সালে তারা ঝগড়া করে বিচ্ছিন্ন হয়ে যান। সম্প্রতি শোনা যাচ্ছে, করোনা পরিস্থিতি কেটে গেলে তারা আবার জুটি বাঁধবেন।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!