আফগানিস্তানে সংগীত নিষিদ্ধ ঘোষণায় আদনান সামির প্রতিবাদ - গ্লোব নিউজ বিডি

সম্প্রতি জঙ্গী সংগঠন তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নিয়েছে। ক্ষমতায় এসেই তাদের নেতা ঘোষণা দেন দেশটিতে শীগগীরই সংগীত নিষিদ্ধ করা হবে, এছাড়া মেয়েদের ঘরের বাইরে বের হওয়াতেও থাকবে বিধিনিষেধ।

মুজাহিদ ও আদনান সামি
বিষয়টির প্রতিবাদ জানিয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী আদনান সামি আজ ফেসবুকে লেখেন, "প্রিয় জাবিহুল্লাহ মুজাহিদ, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি দেখান তো কোরানের কোথায় লেখা আছে যে সংগীত অবৈধ কিংবা অনিসলামিক? সেইসাথে আপনি এটাও দেখান যে হাদীসের কোথায় নবী সরাসরি একথা বলেছেন? কোথাও না!"
আদনান সামি
জানা যায়, আদনান সামির বাবা একজন পাকিস্তানি নাগরিক। এবং তার মা একজন ভারতীয়। তবে তার জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। আদনান সামি অসংখ্য সোলো অ্যালবামের পাশাপাশি বেশকিছু সিনেমার গানও গেয়েছেন।

মন্তব্যসমূহ