প্যারীসের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন মল্লিকা শেরাওয়াত - গ্লোব নিউজ বিডি
বলিউডের স্বনামধন্য এই অভিনেত্রী অনেকদিন হলো ফ্রান্সের রাজধানী প্যারীসে অবস্থান করছেন। সম্প্রতি তিনি টুইটারে বেশকিছু ছবি শেয়ার করে লেখেন, ভালবাসার শহর প্যারীসে গ্রীষ্মের ছুটি কাটাতে এসেছি।
মল্লিকা জানান, প্যারীসের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো রেস্তোরায় তিনি ঘুরে ঘুরে খেতে পছন্দ করেন। কখনও দেখা যায় বিরাট আকৃতির একটি ডোসা তিনি একাই খেয়ে ফেলেন। কখনওবা বন্ধুদের সাথে শেয়ার করে খান অরিজিনাল অরেঞ্জ জুস। খাবারের প্রতি মল্লিকার রয়েছে এক অন্যরকম টান।সম্প্রতি বাস্তিল দূর্গ দিবস উপলক্ষ্যে প্যারীসে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জনাব জাভেদ আশরাফ মল্লিকা শেরাওয়াতকে দূতাবাসে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানেও ভালো খাওয়া দাওয়া হয়েছে তার।মল্লিকা জানান, ভালোবাসার শহর প্যারীসে তিনি আরো কিছুদিন থাকবেন।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!