লকডাউনে বই পড়ায় মন দিয়েছেন ববি হক - গ্লোব নিউজ বিডি
বাংলাদেশের সুপার হিরোইন হিসেবে পরিচিত ইয়ামিন হক ববি অভিনয় করেছেন খোচ দা সার্চ, ফুল অ্যান্ড ফাইনাল, বিজলী, দেহরক্ষী, বেপরোয়া সহ বেশ কয়েকটি অ্যাকশন ধাচের সিনেমায়।
ববির পুরো ফ্যামিলি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াতে রয়েছে। এদিকে ববি একা একা বাংলাদেশে ঈদ পালন করলেন। লকডাউনের কারণে বাইরেও বের হতে পারছেন না। তাই ঘরে বসে বই পড়ার চেষ্টা করছেন। গতকাল বইয়ের সাথে কয়েকটি ছবি তুলে আপলোড করেন তিনি। ববি লেখেন, "সেইসব মানুষ, যারা তোমার নীরবতা বোঝেনা, তারা তোমার কথা বুঝবে কি করে?"ছবিতে দেখা যায়, ববির সংগ্রহে রয়েছে ন্যাপোলিয়ন হিলের লেখা থিংক অ্যান্ড গ্রো রিচ, কোলম্যান বার্কসের লেখা রুমী, জন গ্রীনের লেখা দা ফল্ট ইন আওয়ার স্টারস সহ বেশকিছু বিদেশী লেখকের বই। তবে বাংলাদেশী কোনো বই তার ছবিতে দেখা যায়নি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!