মুক্তির তারিখ পেছালো হিন্দী সিনেমা রাধে শ্যাম এর - গ্লোব নিউজ বিডি
জানা যায়, কেকে রাধাকৃষ্ণ কুমার পরিচালিত ছবিটি আজ ভারতজুড়ে সিনেমা হলে মুক্তি পাবার কথা ছিলো। কিন্তু চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ১৪ জানুয়ারী মকর সংক্রান্তির দিনে মুক্তির তারিখ পেছানো হয়েছে। রাধেশ্যাম ছবিতে অভিনয় করেছেন প্রভাস, পুজা হেজ সহ আরো অনেকে।
ইউভি ক্রিয়েশনস এবং টি সিরিজ প্রযোজিত এ সিনেমাটি হিন্দীর পাশাপাশি তামিল, তেলুগু, মালায়ালাম ইত্যাদি ভাষাতেও রিলিজ দেয়া হবে। সিনেমাটি সম্পর্কে নায়িকা পূজা বলেন, "ঘুম থেকে উঠে আজ একটা সারপ্রাইজ পেলাম। রাধেশ্যাম ছবিটি আমার প্রিয় উৎসব মকর সংক্রান্তিতে মুক্তি পাচ্ছে জেনে আমি অনেকক্ষণ খুশীতে নেচেছি। সংক্রান্তি সবসময়ই আমার জন্য সৌভাগ্য বয়ে আনে। আপনাদের এটি দেখানোর জন্য আমার আর দেরী সহ্য হচ্ছেনা। সত্যি বলছি, আমি এটায় মনপ্রাণ দিয়ে কাজ করেছি।"সিনেমাটির গল্প কেমন হবে সে বিষয়ে ইঙ্গিত দিয়ে সিনেমাটির অফিশিয়াল পেজে বলা হয়, "অনেকেই এটাকে পাগলামী বলে, আমরা এটাকে বলি ভালবাসা। এই প্রেমকাহিনী চিরদিন আপনার হৃদয়ে গেঁথে থাকবে।"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!