দিল্লীতে ঘুরতে গেছেন আমিশা প্যাটেল - গ্লোব নিউজ বিডি

বলিউডের জনপ্রিয় নায়িকা এবং মুম্বাইয়ের কোটিপতি ব্যাবসায়ী আমিশা প্যাটেল করোনাকালে অফিসে যাচ্ছেন না। জুম মিটিংয়ের মাধ্যমে তিনি কর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন আর হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন শহর থেকে শহরে।

আমিশা প্যাটেল হেলিকপ্টার থেকে নামছেন
বর্তমানে তিনি আছেন ভারতের রাজধানী দিল্লীতে। গতকাল টুইটারে একটি পানি খাওয়ার ভিডিও প্রকাশ করে তিনি জানান, "পানি খাচ্ছি, পানি খাচ্ছি এবং খেয়েই চলেছি। সকালবেলা একটা লম্বা দৌড় দিয়েছি, এরপর ব্যায়াম করেছি। আশা করছি আমাদের প্রিয় রাজধানী দিল্লীতে আজকের দিনটা সুন্দর কাটবে।"
আমিশা প্যাটেল
তিনি আরো লেখেন, "অনেকদিন পর দিল্লীতে এসে আমি আমার পুরোনো বন্ধুদের সাথে মিলিত হয়েছি। তাদের সাথে মদপান করেছি। করোনার জন্য অনেকদিন আমি আমার এসব বন্ধুদের দেখা পাইনি।" জানা যায়, সম্প্রতি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও কলে ভক্তদের সময় দিচ্ছেন আমিশা প্যাটেল।

মন্তব্যসমূহ