অপূর্বর ভাবনা অবলম্বনে ভূতের নাটক স্টোর রুম - গ্লোব নিউজ বিডি
রোমান্টিক নাটকের হিরো হিসেবে অপূর্ব অতুলনীয়, এ কথা সবারই জানা। তবে কাহিনী রচনাতেও যে তার অসামান্য প্রতিভা রয়েছে, একথা অনেকেই জানেন না। সম্প্রতি অপূর্বর আইডিয়া নিয়ে স্টোর রুম নামে একটি ভূতের নাটক রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন।
শাহরিয়ার শাকিল প্রযোজিত এ নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব, সাবিলা নূর, শাহেদ আলী সহ আরো অনেকে। নাটকটি সম্পর্কে গতকাল অপূর্ব ফেসবুকে লেখেন, "প্রিয় দর্শক, নাটকটি দেখে ভয় পেতে চাইলে অবশ্যই একা একা হেডফোন ব্যবহার করে দেখবেন। সতর্কীকরণ: যাদের বয়স ১৬ বছরের নীচে, তারা এবং হার্টের রোগীরা দয়া করে এটা দেখবেন না৷"গ্লো অ্যান্ড লাভলী নিবেদিত এই নাটকটির সিনেমাটোগ্রাফী করেছেন কামরুল ইসলাম শুভ। নাটকটি গতকাল ইউটিউবে প্রচারিত হয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!