বিপ্লবী প্রীতিলতা চরিত্রে অভিনয় করবেন পরীমনি - গ্লোব নিউজ বিডি

 পরীমনিকে সবাই রোমান্টিক নায়িকা হিসেবেই দেখে অভ্যাস্ত। তবে এবারে তাকে দেখা যাবে প্রীতিলতা ওয়াদেদ্দার নামের একজন ঐতিহাসিক বিপ্লবী নারীর চরিত্রে।

প্রীতিলতা চরিত্রে পরীমনি
প্রীতিলতার ডাকনাম ছিলো রাণী। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় বিপ্লবী ছিলেন। চট্টগ্রামের মেয়ে প্রীতিলতা কোলকাতার বেথুন কলেজ থেকে দর্শনশাস্ত্রে স্নাতক পাশ করেছিলেন। তিনি ১৯৩২ সালে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে শত্রুপক্ষের কাছে ধরা পরার পর পটাশিয়াম সায়ানাইড নামক বিষ খেয়ে আত্মহত্যা করেন। তখন তার বয়স ছিলো মাত্র ২১ বছর।
মাস্টার দা সূর্যসেন
জানা যায়, চট্টগ্রাম অস্ত্রাগার লুটকারী বিপ্লবী মাস্টার দা সূর্যসেন এই আক্রমণের পরিকল্পনা করেছিলেন। এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগে কল্পনা দত্ত নামে অন্য এক বিপ্লবী মারা যাওয়ার পর প্রীতিলতাকে এই মিশন পরিচালনার দায়িত্ব দেন সূর্যসেন। পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের গেটে লেখা ছিলো কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ।

মন্তব্যসমূহ