মিমি সিনেমাটির উচ্ছসিত প্রশংসা করলেন তারকারা - গ্লোব নিউজ বিডি

দিনেশ বিজন প্রযোজিত ও লাক্সমান উতেকার পরিচালিত মিমি সিনেমাটি আজ নেটফ্লিক্স এবং জিয়ো সিনেমা অ্যাপে মুক্তি পেয়েছে। সামরুদ্ধি পোরে রচিত গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমাটির পরিবেশনায় রয়েছে ম্যাড ডক অরিজিনালস এবং জিয়ো স্টুডিওজ।

মিমি সিনেমায় কৃতি সানোন
ছবিটি দেখে বলিউড নায়িকা নেহা ধুপিয়া বলেন, "মিমি সিনেমাটি দুর্বলচিত্তদের জন্য নয়। লক্ষণ উতেকার সাহেব, আপনি কী সুন্দর একটা ছোট্ট ফিল্ম বানিয়েছেন। আমি কেদেছি, অনেক কেদেছি এবং এখনও কেদে চলেছি। এবং  আপনি জানেন, কেন, কীসের জন্য। সবাই কতই না সুন্দর কাজ করেছে ফিল্মটিতে। আমি সবার, বিশেষ করে কৃতি সানোন এবং পংকজ ত্রিপাঠি সাহেবের প্রেমে পড়ে গেছি।"
নেহা ধুপিয়া
এদিকে বিহারের ভাংরা গানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক দালের মেহেন্দী মুভিটির মিউজিক সম্পর্কে বলেন, "মিমি ছবিটি দেখলাম। এ আর রহমান এবং তার দল চমৎকার কাজ করেছে। ঈশ্বর সবসময় তাদের মঙ্গল করুন।"
দালের মেহেন্দী
মিমি সিনেমার মিউজিক করেছেন এ আর রহমান। তিনি জানান, এ সিনেমার রেহাই দে, হুতুতু, পরমসুন্দরী ইত্যাদি গানগুলো ইতিমধ্যেই মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।

মন্তব্যসমূহ