বাংলাদেশে পাওয়া গেলো মিস্টার বিনের অবিকল প্রতিলিপি | গ্লোব নিউজ বিডি

 পাবনা জেলার আমিনপুর ফেরীঘাট এলাকায় জন্ম নেন রাশেদ শিকদার‍, যাকে হুবাহু মিস্টার বিন হিসেবে খ্যাত রোয়ান আটকিনসনের মতো দেখতে।

রাশেদ শিকদার
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশেদ শিকদার জানান, তিনি পেশায় একজন জাদুশিল্পী। বাংলাদেশ টেলিভিশনে প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় তার অনুষ্ঠাণ প্রচারিত হয়। এছাড়াও অন্যান্য বেসরকারী চ্যানেল এবং বিভিন্ন উৎসব উপলক্ষ্যে মঞ্চে জাদু প্রদর্শন করেন তিনি।
রোয়ান আটকিনসন
রাশেদ বলেন, "ছোটবেলায় সবাই আমাকে বলতো, তোকে দেখতে মিস্টার বিনের মতো। তখন আমি জানতামনা কে এই মিস্টার বিন। কারণ তখন আমাদের গ্রামে ডিশ সংযোগ ছিলোনা। পরে বড় হয়ে যখন লোকটিকে চিনতে পারলাম, তার অভিনয় দেখে মুগ্ধ হলাম। এখন আমি একজন জাদুশিল্পী, তবে চেহারা মিস্টার বিনের মতো হওয়ার সুবিধাটাও আমি কাজে লাগাই। মঞ্চে জাদু দেখানোর সময় ছোট ছোট রসিকতা করে দর্শককে হাসাই।"

মন্তব্যসমূহ