পশ্চিমবঙ্গের সিনেমায় অভিষেক ঘটলো মিথিলার - গ্লোব নিউজ বিডি

 বাংলাদেশের জনপ্রিয় নাট্য অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী তাহসানের সাবেক স্ত্রী রাফিয়াত রশীদ মিথিলা। বর্তমানে তিনি কোলকাতার পরিচালক সৃজিত মূখার্জীর বিবাহিত বউ। পূর্ববাংলার দর্শকের মাঝে ব্যাপক সাড়া জাগিয়ে এবারে তিনি পা রাখছেন পশ্চিমবাংলার সিনেমায়। মায়া সিনেমাটির মধ্য দিয়ে টলিউডে অভিষেক হচ্ছে মিথিলার।

মিথিলা সৃজিত
বৃটিশ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার রচিত ম্যাকবেথ অবলম্বনে মায়ার চিত্রনাট্য তৈরী করা হয়েছে। পরিচালক রাজর্ষি দে তার মুন্সিয়ানা প্রয়োগ করে মায়ার স্ক্রীপ্টে ম্যাকবেথের এক নারীবাদী প্রতিমা ফুটিয়ে তুলেছেন।
মিথিলা ও রাজর্ষি দে
জানা যায়, গতকাল এ সিনেমাটির শ্যূটিং শেষ হয়েছে। এরপর পোষ্ট প্রোডাকশন শেষে ছবিটি রিলিজ দেওয়া হবে। ছবিটিতে অভিনয়ের অভিজ্ঞতা জানতে চাইলে মিথিলা বলেন, "মায়ার ভেতরে অনেক মায়া আছে। প্রচণ্ড শক্তি আছে। অনেক অনেক সারপ্রাইজ পর্দায় দেখার জন্য থাকুক। মায়া সিনেমায় আমি এমন একটা চরিত্রে অভিনয় করছি, যে রকম চরিত্রে দর্শক আমাকে আগে কখনো দেখেননি"।

মন্তব্যসমূহ