অভিনয় করতে গিয়ে সবাইকে কাঁদালেন জোভান - গ্লোব নিউজ বিডি

 এবার ঈদে মুক্তি পেয়েছিলো প্রবীর রায় চৌধুরীর রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটক বাবা তোমাকে ভালবাসি। এতে অভিনয় করেন, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, আবুল হায়াত, ফারহান আহমেদ জোভান, তাসনিয়া ফারিন, সামিয়া অথৈ, আজাহারুল হক আদিল, কায়েস চৌধুরী, ইহতিশাম আহমেদ সহ আরো অনেকে।

জোভান
গতকাল নাটকটির পেছনের গল্প বলতে গিয়ে জোভান ফেসবুকে লেখেন, "আমি জোভান, একজন অভিনেতা। বাবা তোমাকে ভালোবাসি এই নাটকটিতে অভিনয় করার জন্য যখন প্রবীরদা আমাকে বলে, গল্পটা শুনে আমি তখন অতটা কনফিডেন্ট ছিলাম না। কারন আমি কনফিউজড ছিলাম যে চরিত্রটি আমি ঠিকঠাক মতো করতে পারবো কিনা। এই নাটকের সবচাইতে ভাইটাল একটা দৃশ্য ছিল, সেটা হচ্ছে শেষ দৃশ্যটা। ডিরেক্টরের কাছে সেটার ব্রিফিং শুনে বাসায় গিয়ে মায়ের সাথে শেয়ার করি। শেয়ার করে হাসতে হাসতে বলি মা, আমার ডিরেক্টর মনে হয় আমাকে মিস কাস্টিং করছে। কারন, আমি নিজে আমার বাবাকে ১৪ বছর যাবত দেখি না, বাবার সাথে আমার বড় একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, যেহেতু সে আমেরিকায় থাকেন, তার উপর সে খুব ইন্ট্রোভার্ট টাইপের একটা মানুষ আর আমিও পারসোনাল লাইফে খুব ইন্ট্রোভার্ট টাইপের একটা মানুষ। তার চেয়েও বড় কথা গত ৫-৬ বছর যাবত তার সাথে আমার কথাই হয়না। তো আমি যখন মাকে গিয়ে বললাম দাদা এমন একটা গল্পের জন্য এপ্রোচ করছে যেখানে বাবাকে বলতে হবে যে বাবা, তোমাকে ভালোবাসি, যেটা আমি নিজেও কখনো বলিনি। কারণ আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, সেদিন মা আমার কথা শুনে শুধু একটা হাসি দিয়েছিল ..."
মামুনুর রশীদ, আবুল হায়াত ও ফজলুর রহমান বাবু
জোভান আরো বলেন, "আল্লাহর রহমতে আমি যখন সিনটা করতে যাই আমার মনে হচ্ছিল ফজলুর রহমান ভাই আমার বাবা, আর আমি ১৪ বছর পর আমার বাবাকে সামনে পেয়েছি, আর আমার বাবাকে বলছি আমি তাকে কতটা ভালোবাসি। আমি শুধু ডিরেক্টরকে বলছিলাম যে আমার মতো করে আমি একটা বার দেই, আপনি মাঝখানে কাইটেন না, আপনি যদি স্যাটিসফাইড না হন, সিনটা করার পর বইলেন... দাদা অনেক খুতখুতে একজন ডিরেক্টর, আমি তার সাথে এই নিয়ে ৮ নাম্বার কাজ করছি। তো আমি তাকে যতদুর চিনি শট শেষের পর আমি শিওর ছিলাম যে, সে কারেকশন দিবে। কিন্তু আলহামদুলিল্লাহ সে তো কারেকশন দেয় নি, শট শেষে আমি দেখি তার চোখে পানি। তারপর নাটকটা দেখার সময় আমার পুরো ফ্যামিলি কেদেছে, সাথে আমিও। এটা আমার জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট"

মন্তব্যসমূহ