এমপিকে নিয়ে মৈনাক ভৌমিকের নতুন ছবি মিনি - গ্লোব নিউজ বিডি

টিভি সিরিজ থেকে উঠে আসা টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী কেবল একজন অভিনেত্রীই নন, একইসাথে তিনি নেত্রীও বটে। কোলকাতার ভাগ্য নির্ধারণে তৃনমূল সরকারের নির্বাচিত এই সংসদ সদস্যের অনেকটাই হাত রয়েছে।
মিমি চক্রবর্তী

তবে ভালো ক্যারেক্টারের লোভ অভিনেতাকে কখনোই ছেড়ে যায়না। তাই সম্পূর্ণা লাহিড়ী প্রযোজিত নারীবাদী সিনেমা মিনিতে অভিনয়ের জন্য মৈনাক ভৌমিকের সাথে জুটি বাঁধলেন তিনি। মিমি বলেন, "মৈনাকদা যখন আমি আর আমার গার্লফ্রেন্ডস বানিয়েছিলো, তখন এমন নারীকেন্দ্রিক ছবির চল ছিলোনা। সময়ের চেয়ে কিছুটা এগিয়ে ছবির ভাবনা সাজায় মৈনাকদা। নারী চরিত্র লেখে যত্ন করে। সেটাই ভালো লাগে।"
মৈনাক ভৌমিক
সাংসদকে নিয়ে কাজ করতে চলেছেন মৈনাক। এ ব্যাপারে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, "আমি পলিটিক্যালি ইনকারেক্ট মানুষ। টেনশন হচ্ছে যে, মিমির সামনে কী বলতে কি বলে ফেলবো। আমার মজাও আছে। সংসদের ভিতরে কি কি হয়, সেসব আমি ওকে জিজ্ঞেস করতে পারবো।" জানা যায়, মিমি বর্তমানে অরিন্দম শীলের একটি মুভিতে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন। এ ছবিটির জন্য তাকে মার্শাল আর্ট শিখতে হচ্ছে। হাতে থাকা ছবিটার শ্যূটিং শেষ হলেই মৈনাকের ছবির কাজ শুরু করবেন তিনি। এদিকে অরিন্দম চলতি মাসে তার একান্নবর্তী সিনেমার শ্যূটিং শেষ করলেন। এটা রিলিজ দিয়েই মিনি ধরবেন।

মন্তব্যসমূহ