আন্তর্জাতিক বাঘ দিবসে তারকাদের বিশ্লেষণমূলক মন্তব্য - গ্লোব নিউজ বিডি

 আজ ২৯ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস। এ দিনে বাঘ এবং বন্যপ্রাণী সংরক্ষণে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন তারকারা। পৃথিবীতে বিভিন্ন প্রজাতির বাঘ আছে। তবে ভারত এবং বাংলাদেশের স্থানীয় বাঘ পৃথিবীর সবচে সুন্দর। আভিজাত্যপূর্ণ ডোরাকাটা এসব বাঘকে বলা হয় রাজকীয় বাংলার বাঘ। বহির্বিশ্বে রয়াল বেঙ্গল টাইগার হিসেবে পরিচিত এই বাঘ বিবর্তনবাদ অনুযায়ী বিড়ালেরই একটা প্রজাতি।

রাজকীয় বাংলার বাঘ
বাঘ সম্পর্কে বলিউড নায়িকা দিয়া মির্জা লেখেন, "এই বাঘ দিবসে বন অধিদপ্তরের কর্মীদের সালাম জানাই। তারা বন এবং বন্যপ্রাণী সংরক্ষণে তাদের জীবন উৎসর্গ করে। তারা না থাকলে আমরা ভারতের ৭০ শতাংশ বন্যপ্রাণীকে বাঁচাতে পারতাম না।"
বন অধিদপ্তরের কর্মীদের সাথে দিয়া মির্জা
ক্রিকেটার শচীন টেন্ডুলকার বলেন, "বাঘ দেখাটা আমার কাছে বরাবরই আনন্দের। আশ্চর্যজনক এই বড় বড় বিড়ালগুলি কতই না সুন্দর। আমাদের যেকোনো মূল্যে তাদেরকে রক্ষা করতে হবে। কারণ, আমাদের জঙ্গলগুলোর অস্তিত্ব তাদের উপরেই নির্ভরশীল।"
শচীন টেন্ডুলকার
এদিকে জাতিসংঘ আজ এক বিবৃতিতে জানায়, বিশ্বে বাঘের সংখ্যা ৯৫ শতাংশ হ্রাস পেয়েছে। সারা পৃথিবীর চিড়িয়াখানাগুলোতে যত বাঘ বন্দী আছে, তারচে জঙ্গলে মুক্ত অবস্থায় থাকা বাঘের সংখ্যা কম।

মন্তব্যসমূহ