নতুনরুপে নিজেকে উন্মোচন করলেন জয়া আহসান - গ্লোব নিউজ বিডি
চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রীকে বলা হয় একাধিক প্রজন্মের নায়িকা। ১৯৯০ সালে মডেল হিসেবে যাত্রা আরম্ভ করার পর ত্রিশ বছর পেরিয়ে গেলেও কোনো এক গোপন যাদুমন্ত্রের বলে আজো যৌবন ধরে রেখেছেন জয়া আহসান।
সমসাময়িক অন্যান্য অভিনেতারা যখন মা বাবা সহ অন্যান্য সিনিয়র চরিত্রে অভিনয় আরম্ভ করে দিয়েছেন, তখনও জয়া একের পর এক ছবিতে হিরোইন হিসেবে আবির্ভূত হচ্ছেন। তার সজীবতা যেন দিনদিন বেড়েই চলেছে।২০১৮ সালে হুমায়ূন আহমেদের লেখা দেবী উপন্যাস অবলম্বনে নির্মিত দেবী সিনেমার মধ্য দিয়ে প্রযোজক হিসেবে অভষেক হয় জয়া আহসানের। এপার বাংলা ওপার বাংলার বেশকিছু সিনেমায় কাজ করা এই নায়িকা প্রতিনিয়ত নিজেকে সর্বশেষ ফ্যাশন ট্রেন্ডের সাথে মিলিয়ে নেন। তাই কখনো তাকে সেকেলে বলে এড়িয়ে যেতে পারেননি নির্মাতারা।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!