অঞ্জনার প্রতি বিশ্বাস হারালেন মনির খান - গ্লোব নিউজ বিডি

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। ১৯৯৬ সালে মুক্তি পায় তার প্রথম সোলো অ্যালবাম তোমার কোনো দোষ নেই। এই অ্যালবামেই প্রথম সাক্ষাৎ পাওয়া যায় অঞ্জনা চরিত্রটির। এরপর ঘুরেফিরে বারবার অঞ্জনা এসেছে মনির খানের গানে। একুশে অক্টোবর জন্ম নেওয়া এই মেয়েটির প্রতি এবার ঈদে বিশ্বাস হারালেন মনির খান।

মনির খান
গত রবিবার তিনি তার ফেসবুক প্রোফাইলে অঞ্জনা শিরোনামের নতুন একটি গান প্রকাশ করেন। এ গানটিতে তিনি বলেন, "যতদিন নেবো আমি নিঃশ্বাস, করবোনা তোকে আর বিশ্বাস। তোর প্রেমে পড়া সে তো বিষপান, সেই বিষ খেয়ে বেঁচে আছি নিস্প্রাণ। আমি বিষাক্ত সাপকে বিশ্বাস করি, অঞ্জনা তোকে নয়।"
মনির খান
করোনাকালে প্রিয় শিল্পীর নতুন গান পেয়ে ভক্তরা ব্যাপকভাবে সাড়া দেন। তবে নিন্দুকেরা তার গানের সমালোচনা করে বাজে মন্তব্য করেন। এ ব্যাপারে মনির খান বলেন, "সঠিক জায়গার সঠিক মানুষ আপনাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও আপনাকে মূল্যায়ন না করা হয়, তবে বুঝে নিবেন আপনি ভুল জায়গায় আছেন। তারাই আপনার মূল্য দেবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুণ ও গুণীর মর্ম উপলব্ধি করার মত যোগ্যতা আছে। এমন জায়গায় কখনো থাকবেন না, যেখানে আপনার প্রকৃত মূল্যায়ন করার যোগ্য মানুষের বড্ড অভাব। "

মন্তব্যসমূহ