সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন নিয়ে পরমব্রত বানালেন অভিযান - গ্লোব নিউজ বিডি
টলিউডে বর্তমানে অভিনয়ে কিংবা নির্মাণে যার নাম প্রথম সারিতে রয়েছে তিনি হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সম্প্রতি তিনি প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর অভিযানকে তুলে ধরেছেন তার অভিযান সিনেমায়।
গত সোমবার সিনেমাটি ইংল্যান্ডের বার্মিংহাম ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো প্রচারিত হয়। এরপর এটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন চলচ্চিত্র উৎসবের জন্যও মনোনীত হয়।গতবছর সিনেমাটির শ্যূটিং শুরু হয়েছিলো। এ বছর সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে সিনেমাটি মুক্তি দেয়া হয়। সিনেমাটির আবহ সংগীত রচনা করেছেন প্রবুদ্ধ ব্যানার্জী। গত মঙ্গলবার পরমব্রত এই বিড়ালের ছবিটি আপলোড করে লেখেন, "যেহেতু প্রবুদ্ধ ব্যানার্জীর সংগীত রচনা শেষ হয়েছে, এবং ফিল্মটি লন্ডন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত হয়েছে, এখন সময় এসেছে প্রবুদ্ধর প্রধান সহকারী সংগীত পরিচালককে পরিচয় করিয়ে দেওয়ার। এ হলো মিনি। সাবাশ পোষা বিড়াল!"


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!