গুণীজনদের বই উপহার দিচ্ছেন অনুপম খের - গ্লোব নিউজ বিডি
বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা অনুপম খের সম্প্রতি অভিনয়ের পাশাপাশি বই লেখায় মন দিয়েছেন। তার লেখা এসব বই পাঠকরা তেমন আগ্রহ করে কিনছেনা দেখে তিনি নিজেই জনে জনে বই উপহার দিচ্ছেন।
সম্প্রতি তিনি আমেরিকায় গিয়ে এক ভারতীয় ডাক্তারকে বই উপহার দেওয়ার ছবি শেয়ার করেন। এতে তিনি লেখেন, "আমি খুব গর্ববোধ করি যখন আমি আমেরিকায় এসে ভারতের কৃতিসন্তানদের সাথে মিলিত হই। ডাক্তার সুন্দর জগন্নাথ ভারতের চেন্নাই শহরের নিকটবর্তী একটি গ্রাম থেকে এসেছেন। বর্তমানে তিনি আমেরিকার সেরা চিকিৎসকদের একজন। তার সাথে দেখা করে তাকে আমার লেখা আজই তোমার সেরা দিন বইটি উপহার দিলাম।"এর আগে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি বই পাঠালে মোদী তাকে একটি চিঠির মাধ্যমে ধন্যবাদ জানান। পরে অনুপম খের চিঠিটি টুইটারে শেয়ার করে লেখেন, "মাননীয় প্রধানমন্ত্রী, আমার বই সম্পর্কে আপনার অত্যন্ত সুন্দর ও উৎসাহব্যাঞ্জক মন্তব্যের জন্য ধন্যবাদ! আমি খুবই সম্মানিত বোধ করছি। আপনি সত্যিই খুব প্রেরণাদায়ক নেতা। আপনি বছরের পর বছর আমাদের নেতৃত্ব দিন। আমার মা আপনার জন্য দোয়া করেছেন। আপনার চিঠি আমার জন্য সম্পত্তি স্বরুপ।"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!