মেদিনীপুরের রাজ পরিবারের উত্তরসুরী চিত্রনায়িকা জুন মালিয়া - গ্লোব নিউজ বিডি
গতকাল টলিউড নায়িকা জুন মালিয়া টুইটারে নিজের একটি ছবি পোষ্ট করেন। মেদিনীপুরের মহিষাডাল রাজবাড়ীতে তোলা এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, "মহিষাডাল, আমার পূর্বপুরুষদের বসতবাড়িতে।"
তার এ ছবিটি অল্প সময়ের মধ্যেই তারকা এবং নির্মাতাদের কাছে পৌছে যায়। নোবেল চোর এবং কাদম্বরী সিনেমার পরিচালক সুমন ঘোষ মন্তব্য করেন, "বাহ জুন বাহ! আমরা আমাদের বসু পরিবার ফিল্মটি এ বাড়িতে শ্যূট করেছিলাম। তখনও আমরা জানতামনা যে এটা তোমাদের বাড়ি।"এদিকে জুন মালিয়া বর্তমানে তার নতুন ছবির শ্যূটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। গতকাল তিনি টুইটারে একটি ভিডিও শেয়ার করে লেখেন, "আজ সন্ধ্যায় আমি খেলা যখন সিনেমাটির জন্য পোশাক কিনতে গিয়েছিলাম। আমার সাথে ছিলো স্টাইল বিশেষজ্ঞ অভিষেক রায়। অরিন্দম শীল পরিচালিত রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ এ ছবিটিতে অভিনয়ের জন্য আমার আর দেরী সহ্য হচ্ছেনা। এ ছবিটি মিমি চক্রবর্তীর সাথে আমার প্রথম ছবি।"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!