ভক্তদের অনুপ্রেরণা দিলেন ঢালিউড নায়ক বাপ্পী - গ্লোব নিউজ বিডি
বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পী চৌধুরী ২০১২ সালে ভালবাসার রঙ সিনেমায় মাহিয়া মাহির বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন। এরপর তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে ও নিজের ক্যারিয়ার গড়তে অনেক সংগ্রাম করতে হয়েছে। অনেক কাঠখড় পুড়িয়ে তিনি হয়েছেন আজকের সফল নায়ক বাপ্পী চৌধুরী।
সম্প্রতি তার কিছু ভক্ত হতাশাব্যাঞ্জক মন্তব্য করলে বাপ্পী তাদেরকে অনুপ্রেরণা দিয়ে লেখেন, "নিজের ওপর বিশ্বাস না রাখতে পারলে, এগিয়ে যাওয়া খুবই কঠিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নিজেকে জানুন এবং কীভাবে তৈরি করবেন নিজেকে, সেটা ঠিক করে ফেলুন। আর কেউ না থাকুক, আপনি তো আছেন নিজের সঙ্গে। নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়িয়ে নিন। দেখবেন আপনি সফল হবেন। নিজেকে নিখুঁত বানানোর চেষ্টা করার দরকার নেই। নিজের যা কিছু আছে, তা নিয়েই খুশি থাকুন। দেখবেন আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।"জানা যায়, সম্প্রতি টিভি উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় পরিচালিত প্রিয় কমলা ছবিতে একটি বয়স্ক লোকের ভূমিকায় অত্যন্ত দক্ষতার সাথে অভিনয় করেছেন বাপ্পী। যা তার আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!