গরীব মেধাবীদের শিক্ষাবৃত্তি দিচ্ছেন শচীন টেন্ডুলকার - গ্লোব নিউজ বিডি
ভারত জাতীয় ক্রিকেট দলের একসময়ের স্বনামধন্য খেলোয়াড় শচীন টেন্ডুলকার খেলাধুলা থেকে অবসর নিয়েছেন অনেক বছর আগে। কিন্তু দেশপ্রেম তার আগের মতই আছে।
নিজের জমানো টাকায় গরীব দুঃখীদের স্বপ্ন পূরণ করতে তিনি প্রতিষ্ঠা করেছেন শচীন টেন্ডুলকার ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থা। এই সংস্থার মাধ্যমে তিনি ভারতের প্রত্যন্ত অঞ্চলের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার যাবতীয় খরচ চালাচ্ছেন। মানবপ্রেমের পাশাপাশি শচীনের রয়েছে পশুপাখির প্রতিও গভীর মমত্ববোধ।আজ টুইটারে নিজের পোষা কুকুরের ছবি আপলোড করে শচীন লেখেন, "আমার নতুন পার্টনার। আমি ওর নাম রেখেছি স্পাইক। ও এই প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মুখ দেখালো।"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!