প্রচারিত হলো বান্নার নতুন নাটক দি হাইজ্যাকার - গ্লোব নিউজ বিডি
মাবরুর রশীদ বান্নার লেখা গল্পে, তারই চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এ নাটকটি গত রোববার ইউটিউবে প্রচারিত হয়।
এ নাটকে অভিনয় করেছেন মিশু সাব্বির, পার্সা ইভানা, রাশেদ আরমান সহ আরো অনেকে। নাটকটির সিনেমাটোগ্রাফীতে ছিলেন আশিক আমান এবং রায়হান রশীদ। ভিডিও এডিটিং এবং কালার কারেকশন করেছেন শামীম রহমান।বিয়োগাত্মক ঘরানার এ নাটকটি সংগীত পরিচালনা করেছেন শোভন রায়। গতকাল মিশু সাব্বির ফেসবুকে এ নাটকটি সম্পর্কে দর্শকের মতামত জানতে চেয়ে একটি পোস্ট করলে দর্শকের পক্ষ থেকে ব্যাপক প্রশংসা পান তিনি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!