আসছে দেব এর নতুন ছবি রঘু ডাকাত - গ্লোব নিউজ বিডি
এবার দূর্গাপূজায় ধ্রুব ব্যানার্জীর পরিচালনা ও দেবের অভিনয়ে খেলাধুলা বিষয়ক ছবি গোলন্দাজ ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। গতকাল দীপাবলীর দিনে দেব জানালেন, আবারও ধ্রুবর পরিচালনায় কাজ করবেন তিনি। রঘু ডাকাত চরিত্রে এবার দেখা যাবে তাকে।
গতকাল আইসল্যান্ড থেকে এক টুইটার বার্তায় দেব লেখেন, "আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন - নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত"সত্যি ঘটনা অবলম্বনে ছবি বানানো প্রসঙ্গে পরিচালক বলেন, "বাংলায় অসংখ্য গল্প রয়েছে। যা থেকে ভাল সিনেমা তৈরি হতে পারে। আমার প্রচেষ্টা থাকবে এই সব গল্পকেই বড়পর্দায় নিয়ে আসা। দর্শক ফের যাতে সিনেমা হলে ফিরে আসে এবং অন্যরকম বাংলা ছবি দেখতে পারে, সেই বিষয়টি মাথায় রেখেই এই ছবি তৈরির ভাবনা।"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!