বড়দিনে আসছে টলিউড মুভি টনিক - গ্লোব নিউজ বিডি

প্রণব কুমার গুহ ও অতনু রায়চৌধুরীর যৌথ প্রযোজনা এবং অভিজিৎ সেনের পরিচালনায় নির্মিত পারিবারিক এ ছবিটিতে অভিনয় করেছেন পরান বন্দোপাধ্যায়, দেব অধিকারী, রজতাভ দত্ত, সুজন মূখার্জী, বিশ্বজিৎ চক্রবর্তী, বিশ্বনাথ বসু, কনিকা ব্যানার্জী, তনুশ্রী চক্রবর্তী সহ আরো অনেকে।
পরান বন্দোপাধ্যায় ও দেব অধিকারী
এ ছবির গল্পে দেখা যাবে শেষ বয়সে অসুস্থ হয়ে পড়া পরান বন্দোপাধ্যায়কে তার শেষ ইচ্ছা অনুযায়ী বিদেশভ্রমণে নিয়ে যাওয়া হবে। এ যাত্রায় নানা মনোরম দৃশ্য এবং আনন্দের অভিজ্ঞতা তাকে সুস্থ করে তুলবে। টনিক নামের যে ট্রাভেল এজেন্ট তাদেরকে নিয়ে যাবে, সেটির নামেই মূলতঃ এর নামকরণ করা হয়েছে।
টনিক সিনেমার পোষ্টার
জানা যায়, এ সিনেমাটির ক্যামেরায় ছিলেন সুপ্রিয় দত্ত। আগামী ২৪ শে ডিসেম্বর খ্রিস্টানদের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে মুক্তি পাবে টনিক।

মন্তব্যসমূহ