ভুলবশতঃ মোবাইলের সব ছবি ডিলিট করে ফেলেছেন মিমি চক্রবর্তী - গ্লোব নিউজ বিডি
টলিউডের জনপ্রিয় নায়িকা এবং ভারতীয় বিধানসভার সংসদ সদস্য মিমি চক্রবর্তী বেশ কিছুদিন আগে একটি অ্যাপল আইফোন কেনেন। প্রধানত অ্যাপলের সুরক্ষা ব্যাবস্থার প্রশংসা শুনেই তিনি অ্যান্ড্রয়েডের বদলে আইফোনের উপরে আস্থা রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আইফোনও তার ফাইলগুলোর সুরক্ষা দিতে ব্যার্থ হলো।গতকাল এক টুইটার বার্তায় মিমি লেখেন, "আমার আইফোনের গ্যালারী থেকে সাত হাজারেরও বেশী স্টীল ছবি এবং প্রায় শ'পাঁচেক ভিডিও ডিলিট হয়ে গেছে। কাঁদবো না চিৎকার করবো, কিছু বুঝতে পারছিনা। ছবিগুলো ফিরে পেতে যত ধরনের পদ্ধতি আছে সবগুলো প্রয়োগ করেছি, কিন্তু কোনো কাজে আসেনি। আমি খুব বিরক্ত অনুভব করছি। এ ব্যাপারে অ্যাপল কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন।"জানা যায়, মিমি চক্রবর্তী তার ফোনে অফিশিয়াল ছবির পাশাপাশি অনেক ব্যাক্তিগত ছবিও রেখেছিলেন। তাই ছবিগুলো হারিয়ে তিনি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!