ভারত ও চীনের যৌথ প্রযোজনায় নির্মিত হলো লাড়কি সিনেমা - গ্লোব নিউজ বিডি

আত্মরক্ষা বিদ্যা মার্শাল আর্টের উপরে নির্মিত এই সিনেমাটির দুটি সংস্করণ বানানো হয়েছে। চায়না ভাষার সংস্করণের নাম দেয়া হয়েছে ড্রাগন গার্ল এবং হিন্দি সংস্করণের নাম লাড়কি। এটি আগামী ১০ ডিসেম্বর মুক্তি পাবার কথা রয়েছে।
লাড়কি সিনেমার পোষ্টার
রাম গোপাল বর্মা পরিচালিত এই সিনেমায় দেখানো হয়েছে নায়িকা পূজা ভালেকার মার্শাল আর্ট কিংবদন্তী ব্রুসলির একজন ফ্যান। সে মেয়ে হলেও ব্রুসলিকে অনুকরণ করে উচ্চতর আত্মরক্ষাবিদ্যা আয়ত্ব করে।
লাড়কি মুভির পোষ্টার
আগামী ২৭ নভেম্বর ব্রুসলির ৮১ তম জন্মদিনে তার জন্মস্থান চীনের ফোশানে অনুষ্ঠিতব্য একটি চলচ্চিত্র উৎসবে এটি দেখানো হবে। একই দিনে দুবাইয়ের বুর্জ খলিফা ভবনেও এটি প্রদর্শিত হবার কথা রয়েছে।

মন্তব্যসমূহ