দীপাবলীতে বাজি ফোটানোর নিন্দা জানালেন নেহা ধুপিয়া - গ্লোব নিউজ বিডি

বলিউডের স্বনামধন্য এই নায়িকা এবার দীপাবলী উৎসবটিকে বেশ ঘটা করে পালন করেছেন। সদ্যপ্রসূত সন্তানকে ঘুম পাড়িয়ে স্বামীর সাথে ছবিও তুলেছেন গতকাল।
স্বামীর সাথে নেহা ধুপিয়া
তবে আজ হঠাৎই বিগড়ে যান তিনি। দীপাবলীর অবিচ্ছেদ্য অংশ বাজি ফোটানোর তীব্র নিন্দা জানান তিনি। এক টুইটার বার্তায় নেহা লেখেন, "দয়া করে আতশবাজি ফোটাবেন না। এটা পরিবেশের জন্য ক্ষতিকর। এটা আমাদের বাচ্চাদের জন্যও ক্ষতিকর।"
নেহা ধুপিয়া
জানা যায়, বলিউডের স্বনামধন্য এই সাইড নায়িকা সম্প্রতি সন্তান জন্ম দেওয়ার পর থেকে সবার সাথে অত্যন্ত চড়া মেজাজে কথা বলছেন। কারণে অকারনে প্রায়ই রাগ দেখাচ্ছেন।

মন্তব্যসমূহ