যমজ সন্তানের জন্ম দিলেন প্রীতি জিনতা - গ্লোব নিউজ বিডি
গতকাল নায়িকা তার টুইটার পোষ্টে স্বামীর সাথে একটি ছবি শেয়ার করে লেখেন, "কেমন আছেন সবাই? আমি আমাদের বিস্ময়কর একটি সংবাদ আজ আপনাদের জানাতে চাই। আমি এবং আমার স্বামী জিন অনেক খুশী, আমাদের হৃদয়গুলো ভালবাসা ও কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে গেছে। কারণ আজ আমরা আমাদের পরিবারে যমজ দুই সদস্য জয় জিনতা গুডএনাফ এবং জিয়া জিনতা গুডএনাফকে স্বাগত জানালাম।"জানা যায়, প্রীতি জিনতার সাথে আমেরিকান নাগরিক জিন গুডএনাফের বিয়ে হয়েছিলো ২০১৬ সালে। এরপর থেকে প্রীতি বেশীরভাগ সময় আমেরিকাতেই থাকেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!