বলিউডে পালিত হলো শাহরুখ খানের জন্মদিন - গ্লোব নিউজ বিডি
বলিউডের কিংখান হিসেবে পরিচিত শাহরুখ খান এ যাবৎ আশিটিরও বেশী সিনেমায় অভিনয় করেছেন। নব্বই দশকে সুপারহিট হওয়া কয়েকটি মুভির মধ্য দিয়ে তিনি খ্যাতির শিখরে আরোহন করেন। পরবর্তী সিনেমাগুলোয় তিনি অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়দক্ষতা প্রমাণ করেন।
গতকাল তার জন্মদিনে বলিউড ও টলিউডের খ্যাতিমান নায়ক নায়িকারা শুভেচ্ছা জানান। সালমান খান নিজেকে সবসময় ভাইজান বলে পরিচয় দিলেও এ উপলক্ষ্যে তিনি লেখেন, "আজ আমার ভাইয়ের জন্মদিন। শুভ জন্মদিন আমার ভাই।"
এছাড়াও সঞ্জয় দত্ত, প্রীতি জিনতা, সোহম চক্রবর্তী, পাওলি দাম সহ আরো অনেকে শাহরুখ খানের সাথে তোলা তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে বলিউডের মহান এই নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!