বিয়ের বাগদান সারলেন বিদ্যা সিনহা মীম - গ্লোব নিউজ বিডি
গতকাল ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা সাহা মীম এক সুদর্শন যুবকের দ্বারা হাতে আংটি পড়ানোর কয়েকটি ছবি শেয়ার করেন টুইটারে। এসময় তিনি লেখেন, আমার বাগদান অনুষ্ঠাণের পিক।
জানা যায়, সম্প্রতি তিনি ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ প্রযোজিত সুলতান দি সেভিয়ার নামক টলিউড সিনেমার শ্যূটিং শেষ করেছেন। আপাতত হাতে কাজের চাপ কম, তাই এই ফাঁকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছেন তিনি।মীম আরো জানান, বর্তমানে শরীরচর্চার পাশাপাশি বাছাইকৃত স্ক্রীপ্টে কাজ করছেন তিনি। বহু সিনেমায় কাজের অফার পেলেও গল্প পছন্দ না হলে পরিচালকদের সরি বলে দিচ্ছেন। এখন থেকে শুধুমাত্র মানসম্পন্ন স্ক্রীপ্টেই কাজ করবেন বলে জানান স্বনামধন্য এই নায়িকা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!