আদিত্য সেনগুপ্তর নতুন সিনেমার ঘোষনা দিলেন প্রসেনজিত - গ্লোব নিউজ বিডি

 বিক্রম চ্যাটার্জী এবং দিতিপ্রিয়া অভিনীত এ ছবিটির এখনো নামকরণ করা হয়নি। লেখক ও পরিচালক আদিত্যর বানানো শর্টফিল্ম এর আগে কান চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হলেও টলিউডে এটিই তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি।

দিতিপ্রিয়া, প্রসেনজিৎ, বিক্রম ও আদিত্য
গতকাল নায়ক নায়িকা ও পরিচালকের অনুরোধে প্রসেনজিৎ চ্যাটার্জী তাদের সিনেমাটি সম্পর্কে ক্যামেরার সামনে কথা বলেন। তিনি বলেন, "ভুসকা অর্থাৎ আদিত্য আমার চোখের সামনেই বড় হয়েছে, ও খুব ট্যালেন্টেড ছেলে। ওর প্রথম ছবি এটি। আপনারা ওর ছবিটির জন্য শুভকামনা করবেন। নতুন প্রজন্মের উপরে আমার ভরসা আছে।"
বিক্রম ও দিতিপ্রিয়া
জানা যায়, রোমান্টিক ঘরানার এ ছবিটির এখনো নাম নির্ধারণ করা হয়নি। তবে ছবিটি নাকি অভিনব সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করে বানানো হবে। শীগগীরই এর শ্যূটিং শুরু হবে।

মন্তব্যসমূহ