হিন্দী ছবির ভীড়ে দেবের বাংলা ছবি মুক্তি দেয়া নিয়ে বিড়ম্বনা - গ্লোব নিউজ বিডি

 অভিনেতা থেকে পরিচালক ও প্রযোজকে পরিণত হওয়া দেব অধিকারী একজন সংসদ সদস্য হওয়া সত্বেও এবার বড়দিনে তার নতুন ছবি টনিক মুক্তি দেয়ার জন্য হল খালি পাচ্ছেন না।

পরাণ বন্দোপাধ্যায় ও দেব অধিকারী
দেব জানান, সম্প্রতি হল মালিক সমিতির সঙ্গে মুক্তির ব্যাপারে আলাপ করলে তারা বলেন বর্তমানে নতুন হিন্দী ছবিগুলো খুব চলছে, ওগুলো বন্ধ রেখে এই মুহূর্তে টনিক সিনেমাটি মুক্তি দেয়া সম্ভব না।
দেব অধিকারী
এ বিষয়ে দুঃখ করে দেব বলেন, "বাংলা ছবির বড় বড় ডিস্ট্রিবিউটররা হিন্দি ছবিকে বাঁচানোর চেষ্টা করছেন। আর আমি একমাত্র বাংলা ছবিকে বাঁচানোর চেষ্টা করছি। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে এই লড়াই করতে হয় আমায়।"

মন্তব্যসমূহ