বড়দিনে আসছে খেলাধুলা বিষয়ক হিন্দী সিনেমা এইটি থ্রি - গ্লোব নিউজ বিডি
১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জেতার ঘটনাকে কেন্দ্র করে সঞ্জয় পুরাণ সিংয়ের লেখা গল্পে দুই ঘন্টা ত্রিশ মিনিট দৈর্ঘ্যের এ মুভিটি বানিয়েছেন স্বনামধন্য পরিচালক কবির খান। স্পোর্টস ঘরানার মুভি হলেও থ্রী ইডিয়টসের মত এ সিনেমায় মূলতঃ বন্ধুত্ব ও আবেগকে প্রাধান্য দেয়া হয়েছে।এতে অভিনয় করেছেন রনবীর সিং, দীপিকা পাডুকোন, তাহির রাজ, সাকিব সেলিম, জহির স্বর্ণা, চিরাগ পাতিল, নিশান্ত দাহিয়া, অ্যামি ভির্ক, পংকজ ত্রিপাঠি, বোমান ইরানী, সতীশ আলেকার সহ আরো অনেকে।জানা যায়, খ্রীষ্টানদের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে আগামী ২৪ ডিসেম্বর মুভিটি ভারতব্যাপী সিনেমা হলগুলোয় মুক্তি পাবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!