বাসায় কলাগাছ লাগিয়ে সফল প্রীতি জিনতা - গ্লোব নিউজ বিডি
হিমাচল প্রদেশের মেয়ে প্রীতি জিনতা সম্প্রতি শিমলায় তার ব্যাক্তিগত আপেল বাগানের খবর মিডিয়াকে জানিয়েছিলেন। এর আগে স্ট্রবেরী চাষের খবরও দিয়েছিলেন তিনি। এবারে তিনি দেখালেন তার বাড়ির বাগানে বেড়ে ওঠা কলাগাছ।গতকাল টুইটারে একটি ভিডিও আপলোড করে প্রীতি বলেন, "সবাই কেমন আছেন? নিয়ে এলাম আমার বাড়ির বাগানের আরো একটি সংস্করণ। এটা দেখুন, তিন বছর আগে যখন কোভিড শুরু হয়, তখন আমি এই কলাগাছটি লাগিয়েছিলাম। আর দেখুন, এখন কেমন ফল ধরেছে। এই কলাগুলো একদম নির্ভেজাল। আমি এগুলো দিয়ে ব্যানানা মিল্কশেক বানিয়ে খাবো।"জানা যায়, প্রীতি জিনতা বলিউডের একজন নায়িকা হিসেবে যতটা সফল, চাষাবাদের কাজেও তেমনি অন্যদের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন তিনি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!