ওয়েবসিরিজ মন্দার এর প্রশংসা করলেন প্রসেনজিৎ - গ্লোব নিউজ বিডি

সম্প্রতি টলিউডের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত মন্দার ওয়েবসিরিজটি ওটিটি প্লাটফর্ম হইচই তে ব্যাপক আলোড়ন ফেলেছে। বৃটিশ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ অবলম্বনে নির্মিত এ সিরিজটি দেখে ভূয়সী প্রশংসা করেন কিংবদন্তী অভিনেতা প্রসেনজিৎ।

মন্দার সিনেমার পোষ্টার
তিনি বলেন, "মন্দার দেখে কিছুক্ষণ থমকে গেলাম। অসাধারণ কাজ করেছেন সকলে। মন্দার, মজনু বুড়ি এবং পেদো - অনবদ্য। আন্তরিক অভিনন্দন জানাই টিম মন্দার এর সবাইকে। বাহবা জানাই অনির্বাণকে, একজন সফল অভিনেতা থেকে সফল পরিচালক হয়ে ওঠার জন্য।"
অনির্বাণ ভট্টাচার্য
জানা যায়, মন্দার-এ অভিনয় করেছেন দেবাশীষ মন্ডল, সোহিনী সরকার, দোয়েল রায়, সুমনা মুখোপাধ্যায়, শংকর দেবনাথ, লোকনাথ দে, সজল মন্ডল, অনির্বাণ ভট্টাচার্য সহ আরো অনেকে।

মন্তব্যসমূহ