তুষার কাপুরের বই পড়ে প্রশংসা করলেন অজয় দেবগণ - গ্লোব নিউজ বিডি

বলিউডের জনপ্রিয় নায়ক তুষার কাপুর বেশ কয়েকটি জনপ্রিয় হিন্দী সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে গোলমাল, মুঝে কুছ ক্যাহনা হ্যায়, ঢোল ইত্যাদি। সাম্প্রতিক সময়ে হাতে তেমন কাজের চাপ না থাকায় ব্যাচেলর ড্যাড নামে একটি বই লিখেছেন তিনি। বইটি পাঠ করে অজয় দেবগণ তাকে একজন আদর্শ পিতা বলে উল্লেখ করেন।
তুষার কাপুর ও তার ছেলে
বইটি সম্পর্কে তুষার বলেন, "আমি একটি বই লিখেছি! একজন বাবা হওয়া আমার জীবনের সবচেয়ে নন্দিত মুহূর্তগুলির মধ্যে একটি। আমার প্রথম বই ব্যাচেলর ড্যাড, কীভাবে আমি পিতৃত্বের জন্য কিছুটা অপ্রচলিত রাস্তা নিয়েছিলাম সে সম্পর্কে কথা বলে৷"
তুষার কাপুরের বই ব্যাচেলর ড্যাড
জানা যায়, তুষার কাপুর তার এ বইটি পেঙ্গুইন ইন্ডিয়া প্রকাশনী থেকে প্রকাশ করেছেন। তবে বইটি অ্যামাজন অনলাইন স্টোরেও পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

মন্তব্যসমূহ