শুক্রবার মুক্তি পাচ্ছে কাকাবাবুর প্রত্যাবর্তন | গ্লোব নিউজ বিডি

সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস জঙ্গলের মধ্যে এক হোটেল অবলম্বনে টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মূখার্জী বানাচ্ছেন কাকাবাবু সিরিজের তৃতীয় এই মুভিটি। এর আগে তিনি এ সিরিজের মিশর রহস্য এবং ইয়েতি অভিযান নির্মাণ করেছিলেন।
কাকাবাবুর প্রত্যাবর্তন মুভির পোষ্টার
এ ছবির গল্পে দেখা যাবে আফ্রিকার দেশ কেনিয়ার রাজধানী নাইরোবিতে হঠাৎ একটি জনপ্রিয় হোটেল পর্যটকের অভাবে বন্ধ হবার উপক্রম হয়। কাকাবাবু এবং সন্তু সেখানে এর কারণ অনুসন্ধান করতে গিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হন।
কাকাবাবুর প্রত্যাবর্তন সিনেমার দৃশ্য
এ ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, আমির হামজা, আরিয়ান ভৌমিক, অ্যালোনসো গ্রান্ডিও সহ আরো অনেকে।

মন্তব্যসমূহ