ফেব্রুয়ারীতে মুক্তি পাবে ঝরা পালক - গ্লোব নিউজ বিডি
কবি জীবনানন্দ দাসের জীবনীর আলোকে ছবিটি বানানো হয়েছে। তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালকের নাম অনুসারে এই সিনেমার নামকরণ করেছেন টলিউড পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। এ মুভিতে কবিপত্নী লাবন্য দাস চরিত্রে বাংলাদেশের জয়া আহসান এবং কবি চরিত্রে ব্রাত্য বসু ও রাহুল ব্যানার্জী অভিনয় করেছেন।ছবিটি সম্পর্কে জয়া বলেন, "লাবন্য দাস জীবনানন্দের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মা ব্যাতীত লাবন্যই ছিলেন কবির জীবনে একমাত্র নারী এবং সর্বশ্রেষ্ঠ অনুপ্রেরণা দাতা।" এদিকে সম্প্রতি বড়দিন উপলক্ষ্যে সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হলে জয়া বলেন, "আমি দর্শকদের মধ্য থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পাচ্ছি। আশা করি সিনেমাটি জনপ্রিয়তা পাবে।"জানা যায়, ২০১৭ সালে ঝরা পালকের শ্যূটিং শুরু হয়। তবে করোনা ভাইরাসের কারণে বারবার এর মুক্তির তারিখ পিছিয়ে যায়। আগামী ফেব্রুয়ারীতে এটি সিনেমাহলে মুক্তি দেয়ার কথা রয়েছে। তবে এর আগেই কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি দেখানো হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!