পৌরসভা নির্বাচনে নিজ দলের প্রচারণায় নেমেছেন সোহম - গ্লোব নিউজ বিডি

আসন্ন কোলকাতা মিউনিসিপ্যালিটি নির্বাচনকে ঘিরে শহরটিতে বিরাজ করছে রমরমা পরিবেশ। এ উপলক্ষ্য নিজ দল তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানাতে মাঠে নেমেছেন জনপ্রিয় টলিউড নায়ক সোহম চক্রবর্তী।
নির্বাচনী প্রচারণায় সোহম চক্রবর্তী
গতকাল এক টুইটার বিজ্ঞপ্তিতে সোহম লেখেন, "আসন্ন কলকাতা পৌর নির্বাচনে ১২ নং ওয়ার্ড, তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডাক্তার মীনাক্ষী গাঙ্গুলী, ১৪ নং ওয়ার্ড মনোনীত প্রার্থী শ্রী অমল চক্রবর্তী ও ১৬ নং ওয়ার্ডের প্রার্থী শ্রী স্বপন দাস -এর সমর্থনে সড়ক প্রদর্শনী ও পথসভায় অংশ নিয়েছিলাম।"
সড়ক প্রদর্শনীতে সোহম চক্রবর্তী
সোহম এসময় আরো জানান, তার দল তৃনমূল কংগ্রেসের নেতৃত্বে কোলকাতার মানুষ উন্নয়ন ও সমৃদ্ধিতে একযুগ সামনে এগিয়ে যাবে। তারা জিতলে এমন কিছু পদক্ষেপ নেবেন, যাতে জনগণ তাদের লক্ষ্যে পৌছে যেতে পারে।

মন্তব্যসমূহ