মহা শিবরাত্রি উপলক্ষ্যে টলিউড তারকাদের শুভেচ্ছাবার্তা - গ্লোব নিউজ বিডি
হিন্দুশাস্ত্র অনুযায়ী প্রত্যেক মাসেই একটি রাত্রিকে শিবরাত্রি বলা হয়। কিন্তু মহা শিবরাত্রি বছরে একবারই আসে। ফাল্গুন মাসের শিবরাত্রিই মূলতঃ মহা শিবরাত্রি। দিবসটি উদযাপন উপলক্ষ্যে টলিউড তারকারা বিভিন্ন রকমের ভক্তিমূলক স্ট্যাটাস দেন।বিশিষ্ট রাজনীতিবিদ ও জনপ্রিয় টলিউড নায়িকা মিমি চক্রবর্তী এ উপলক্ষ্যে শিবলিঙ্গে প্রণামরত অবস্থায় নিজের একটি ছবি প্রকাশ করেন। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন "ওম নমঃ শিবায়"এদিকে স্বনামধন্য টলিউড নায়ক জিৎ রুদ্রাক্ষের মালা পরিহিত অবস্থায় নিজের একটি ছবি প্রকাশ করে লেখেন "জয় শিব শংকর"। এছাড়া অন্য তারকারাও নিজের মতো করে ভক্তিমূলক স্ট্যাটাস দেন। জানা যায়, মহা শিবরাত্রিতে মহাদেব শিব শম্ভূ ও পার্বতীর বিয়ে হয়েছিলো। এ দিনেই তিনি তার কালজয়ী তান্ডব নৃত্য পরিবেশন করেছিলেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!