সড়ক দূর্ঘটনার মুখোমুখি বলিউড নায়ক কুনাল কেম্মু - গ্লোব নিউজ বিডি

গত সোমবার কুনাল টুইটারে একটি সাদা রঙের রেসিং কারের ছবি শেয়ার করেন। এসময় তিনি ঐ গাড়িটির সংঘর্ষ থেকে কিভাবে অল্পের জন্য বেঁচে গেছেন তা জানান।
পন্ডিচেরীর নিবন্ধিত রেসিং কার
কুনাল লেখেন, "আজ সকাল নয়টায় আমি আমার বউ, মেয়ে, এক প্রতিবেশী ভাবী ও তার দুই শিশুকে নিয়ে নাস্তা করতে বেরিয়েছিলাম। যখন আমরা জুহু নামক স্থানে পৌছলাম তখন পন্ডিচেরী শহরে নিবন্ধিত এই গাড়িটি আমাদের সঙ্গে পাল্লা দিয়ে চলতে শুরু করে। এটি বারবার আমাদের অতিক্রম করে যাচ্ছিলো এবং হঠাৎ হঠাৎ সামনে এসে ব্রেক করছিলো"
গাড়ীতে বসে কুনাল কেম্মু
গাড়িটির ড্রাইভার সম্পর্কে কুনাল বলেন, "সে শুধু নিজেকেই ঝুকিতে ফেলেনি, বরং আমাকে এবং আমার সাথে থাকা শিশুদের জীবনও ঝুকিপূর্ণ করে তুলেছিলো। ওদেরকে বাঁচানোর জন্য আমাকে সত্যিই খুব জোরে ব্রেক করতে হচ্ছিলো।"

মন্তব্যসমূহ