রামায়ণ অনুকরণে আত্মজীবনী লিখলেন তসলিমা নাসরিন - গ্লোব নিউজ বিডি
সম্রতি বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রবাসী কবি তসলিমা নাসরিন তার আত্মজীবনীমূলক বইয়ের সাতটি খণ্ড হাতে নিয়ে টুইটারে একটি ছবি শেয়ার করেন। সপ্তকাণ্ড রামায়ণ অনুকরণে তিনি এগুলোর নাম দিয়েছেন সপ্তকাণ্ড তসলিমায়ন।এসব বইয়ের মধ্যে ছিলো প্রথম খণ্ড আমার মেয়েবেলা, দ্বিতীয় খণ্ড উতল হাওয়া, তৃতীয় খণ্ড দ্বিখণ্ডিত, চতুর্থ খণ্ড সেইসব অন্ধকার, পঞ্চম খণ্ড আমি ভালো নেই তুমি ভালো থেকো প্রিয় দেশ, ষষ্ঠ খণ্ড নেই কিছু নেই এবং সপ্তম খণ্ড নির্বাসন।আশির দশকের খ্যাতিমান এই লেখিকা সম্প্রতি নিজের লেখা সবচে বিতর্কিত বই লজ্জা সম্পর্কে আফসোস করে বলেন, "লজ্জা গত উনত্রিশ বছর ধরেই বিক্রয়ের তালিকায় শীর্ষে রয়েছে। কিন্তু আজো কোনো নির্মাতা এটি নিয়ে সিনেমা বানানোর সাহস পেলোনা।"


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!